পুবের কলম প্রতিবেদক: প্রায় আড়াই বছর পর ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারে বাড়িতে ও রাস্তায় ফাটল ধরে। খবর পেয়েই বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে এলাকা পরিদর্শন করেন মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ প্রশাসনিক কর্তারা। মেট্রো রেল কর্তৃপক্ষ ও কেএমআরসিএল- এর আধিকারিকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
এই ঘটনায় ইতিমধ্যেই ডিজি (বিল্ডিং)-এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
রিপোর্ট হাতে পেলেই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান মেয়র। এই বাড়িগুলি ছাড়া আরও কোন কোন বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাও দেখা হবে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফিরহাদ হাকিম বলেন,ভাঙা বাড়িগুলো বিপজ্জনক বাড়ি ছিল।
আরও পড়ুন:
পুরসভার তরফে গত আড়াই বছর আগেই এখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল। কেএমআরসিএল-এর সঙ্গে কথা হয়েছে।
কেএমআরসিএল-এর পক্ষ থেকে যে রিপোর্ট আসবে তা মুখ্যসচিবকে দেওয়া হবে। এরপর সবার সঙ্গে যৌথভাবে একটি বৈঠক করা হবে। যাঁদের বাড়ি ছাড়তে হয়েছে তাঁদের কারও যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টাও দেখা হবে।এদিন ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কেএমআরসিএল-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। স্থানীয় মানুষদের সতর্ক হতে সারা এলাকাজুড়ে চলছে মাইকিং।
আরও পড়ুন: