শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আগামী ৩০ জুন পর্যন্ত উত্তরে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টিপাতের মধ্যেই বিপজ্জনক ছবি ধরা পরল ডুয়ার্সের গয়েরকাটায়, নেপথ্যে কোন ঘটনা

ডুয়ার্স এবং পাহাড়ের বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী। প্রবল স্রোতে বইছে নদীর জল। এরইমধ্যে বিপদজনক ছবি ধরা পরল ডুয়ার্সের গয়েরকাটায়।

গয়েরকাটার বুক চিরে বয়ে যাওয়া আংরাভাষা নদীতে বিপদজনক ভাবে চলছে সাঁতার কাটা এবং স্নান করা। খরস্রোতা এই নদীটি এই মুহূর্তে অত্যন্ত বিপদজনক।

ভারী বৃষ্টিপাতের মধ্যেই বিপজ্জনক ছবি ধরা পরল ডুয়ার্সের গয়েরকাটায়, নেপথ্যে কোন ঘটনা

এরইমধ্যে দেখা গেল একদল যুবক উত্তাল এই নদীর বুকে সাঁতার কাটছে। শুধুমাত্র সাঁতার কাটাই নয়, দেখাচ্ছে একাধিক কসরৎ এবং কেরামতি। উল্লেখ্য, গত একমাসের ডুয়ার্সের কুমলাই এবং গীলান্দি নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে দুইজনের।

এরপরেও হুঁশ ফেরেনি মানুষের। খরস্রোতা উত্তাল নদীর বুকে এখনো ঝাঁপিয়ে পড়ছে অনেকেই।।

ভারী বৃষ্টিপাতের মধ্যেই বিপজ্জনক ছবি ধরা পরল ডুয়ার্সের গয়েরকাটায়, নেপথ্যে কোন ঘটনা

এতেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তবে এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে নদীগুলিতে আদৌ কোন নজরদারি করা হয় কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।