পুবের কলম প্রতিবেদক: কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় বলে খবর। বিধানসভার অধিবেশনে যোগ দিতে সম্প্রতি তিনি উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন। রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়লে এসএসকেএমে ভর্তি করানো হয়।
২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে প্রথমবারের জন্য জিতে বিধানসভায় যান। বিজেপি বিধায়কের মৃত্যুতে তাঁর নির্বাচনীক্ষেত্র ধূপগুড়িতে শোকের ছায়া নেমেছে। একই সঙ্গে বিধানসভার সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইটে তিনি লেখেন, ‘জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল বিদায়ে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি শ্রী রায়ের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।’ ধূপগুড়ির বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গেছে, মৃত বিজেপি বিধায়কের দেহ এসএসকেএম হাসপাতাল থেকে বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দলীয় সহকর্মীরা শ্রদ্ধা জানান।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩, ১৫:২৪
আরও খবর
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের