পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির মাছ ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় ১ কোটি টাকা মুক্তিপণের দাবি করেছিল অভিযুক্তরা। অবশেষে ক্যাব চালকের উপস্থিতি বুদ্ধিতে রক্ষা পেল অপহৃত ব্যবসায়ী। পুলিশের জালে অভিযুক্ত তিন দুষ্কৃতী। শাসন থানায় অভিযোগের ভিত্তিতেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও তিন জন কিডন্যাপারকে গ্রেফতার করল শাসন থানার পুলিশ।
আরও পড়ুন:

জানা গেছে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে ফ্লাইটে কলকাতা এসেছিলেন মাছ ব্যবসায়ী নাজিম চোহান। এদিন সকালে কলকাতা এয়ারপোর্ট থেকে বসিরহাটের হ্যাচারি ব্যবসার কাজে যাচ্ছিলেন তিনি। রাজারহাট রোড ধরে শাসন থানার সন্ডালিয়া এলাকায় অ্যাপ চালককে দাঁড়াতে বলে ব্যবসায়ীর পূর্ব পরিচিত ওই ক্যাবে থাকা রাজু নামের ব্যবসায়ীর সঙ্গী। তারপর শৌচকর্মের নাম করে ওই ব্যবসায়ীকেও ক্যাব থেকে নামাই রাজু।
আরও পড়ুন:

দিল্লির ব্যবসায়ী ক্যাব থেকে নামতেই একটি স্করপিও গাড়ি এসে ব্যবসায়ীকে নিয়ে বসিরহাটের চারঘাট এলাকায় নিয়ে যান। এক কোটি টাকা মুক্তিপনের দাবি করেন বলে অভিযোগ। অবশেষে অ্যাপ ক্যাব চালক পুরো ঘটনা জানিয়ে শাসন থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে তিন কিডন্যাপারকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ। অভিযুক্ত তিন কিডন্যাপার হাসনাবাদের চারঘাট অঞ্চলের তৃণমূলের সভাপতি সামাদ মন্ডল, চারঘাট পঞ্চায়েত সদস্যর স্বামী সাজ্জান আলম, জামাল উদ্দিনকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলে পুলিশ।