নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: দিল্লিতে কম পয়সায় মিলবে ফ্ল্যাট, এমনই প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতারকের। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন ওই প্রতারক। জেএনইউ সহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) অধ্যাপকসহ বেশ কয়েকজনের থেকে ফ্ল্যাট দেওয়া নামে ১১ কোটি টাকা হাতানোর অভিযোগ তার নামে। পি ডি গাইকওয়াড নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) তৈরির একটি বিল্ডিংয়ে কম মূল্যে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পি ডি গাইকওয়াড। সেই মতো একাধিক ব্যক্তির থেকে মোটা টাকাও নিয়েছিলেন তিনি। ভুক্তভোগীদের ফ্ল্যাট দিতে না পেরে মিথ্যা কথা বলতে থাকেন। সন্দেহ হয় ভুক্তভোগীদের।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বেগতিক দেখে নাজফগড়ে একটি জমি দেখিয়ে বলেন এখানেই ফ্ল্যাট তৈরি হবে। ভুক্তভোগীরা ওই জমির কাগজপত্র দেখতে চান। কিন্তু তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি।আরও পড়ুন:
মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা গায়কওয়াড়।
কিন্তু তিনি থাকেন হরিয়ানার গুরুগ্রামে। জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে তিনি আরও একটি প্রস্তাবিত হাউজিং সোসাইটির নামে কোটি কোটি টাকা তোলেন। সেই টাকা সবটাই আত্মসাৎ করেন গাইকওয়াড। তাঁর এই প্রতারণা প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। পুলিশে অভিযোগও দায়ের করেন তারা। গত ১৪ ডিসেম্বর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।