পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্বাচনের আগে বিজেপি ঘোষণা করেছিল তারা ক্ষমতায় আসলেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা জানিয়েছিল। সেইমতোই আগামী সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। শুক্রবার এবিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজরাট, অসম, গোয়ায় এই এইন চালু হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও একইভাবে এই আইন চালু করা হবে। 

আজ শুক্রবার কলেজ স্ট্রিটে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সেখানে যান মুখ্যমন্ত্রী।

সেখানে এবিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, বাংলাতেও ইউনিয়ন সিভিল কোড হবে। এরজন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন কর্মরত বিচারপতি। এরজন্য নির্দিষ্ট আইন রয়েছে। বিধানসভায় এবিষয়ে সবকিছু জানানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় স্পিকার রথিন বসু কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকেন। সেই বৈঠকেই বিলটি বিধানসভায় পেশ করার কথা জানানো হয়েছে। এছাড়াও আরও ৪ টি বিল আগামী সোমবার বিধানসভায় পেশ করার কথা জানানো হয়েছে। আগে থেকেই যেহেতু তিনটি রাজ্যে এই আইন চালু রয়েছে এবার এরাজ্যে চালু হলে পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হয়ে উঠবে। 

জানা যাচ্ছে, বিধানসভায় বিল পেশ হওয়ার পর আলোচনার সুযোগ দেওয়া হবে। তাতে মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়করা যেমন অংশ নেবেন তেমনিই অংশ নেবেন বিরোধী দলের বিধায়করাও। ফলে আগামী সোমবার এই বিল ঘিরে স্বাভাবিকভাবেই নজর থাকবে রাজনৈতিক মহলের।