পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে গ্রুপ ‘বি’র ম্যাচে কানডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে গেল সুইজারল্যান্ড। বানার্স আপ হয়েও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা। এ বার সব গ্রুপের শেষ দুটি খেলা একমসঙ্গে রেখেছে ফিফা।
আরও পড়ুন:
সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ম হয়ে নক আউটে উঠল।
সুইশরা আগ্রাসী মনভাব নিয়ে খেলা শুরু করে। অন্যদিকে কানাডা প্রতি-আক্রমণমূলক রণণীতি নিয়েছিল। প্রথমার্ধে দু’দলই গোলের একাধিক সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই সুইজারল্যান্ডকে এগিয়ে দেন রুবেন ভার্গাস। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান জোহান মানজাম্বির। দু’গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি এ বারের অন্যতম আয়োজক দেশ। ৭৬ মিনিটে বক্সের বাইর থেকে কানাডার নাথান সালিবার কাছ থেকে বল পেয়ে গোল কবে ব্যবধান কমান প্রমিস ডেভিড।আরও পড়ুন:
হেরে গেলেও ইতিহাস গড়ল কানাডা। প্রথমবারের মত বিশ্বকাপের নক আউটে উঠল তারা। পয়েন্ট সমান সমান হলেও গোল পার্থক্যে বসনিয়া হার্জেগোভিনাকে পিছনে ফেলে নক আউটে গেল কানাডা।