পুবের কলম ওয়েব ডেস্কঃ তারাতলায় বুধবার দুপুরে নির্মীয়মাণ একটি গুদামে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কাজ চলাকালীন আচমকাই গুদামের শেড ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু বেড়ে হল ৫ জন। আহত ২২ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করার পর এসএসকেএম হাসপাতালও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, সুপারভাইজার সৈয়দ মুহাম্মদ গুলজার, সাপ্লায়ার মুহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিন হাসপাতালে পৌঁছে যান হতাহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাঁরা কান্নায় ভেঙে পড়েছেন।
নিহত এক শ্রমিকের পরিবারের সদস্য মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। এদিন হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী আহত শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল এখনও তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখনও অনেক শ্রমিক ধংসস্তুপে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।