উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে চলতি বর্ষা মরশুমের প্রথম ঘূর্ণাবর্ত। এটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয় কি না এবং কোন দিকে অগ্রসর হয়, তার উপর কড়া নজর রাখছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বর্তমানে ঘূর্ণাবর্তটি বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন:
বুধবার আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পূর্বাভাস দেওয়া হবে।আরও পড়ুন:
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:
অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। যদিও রাজ্যে সামগ্রিকভাবে বৃষ্টিপাত স্বাভাবিক রয়েছে, তবু কয়েকটি জেলায় এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। একইসঙ্গে বজ্রপাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবার বজ্রপাতে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা দুর্বল থাকলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি বেশি হয় এবং বজ্রপাতের ঝুঁকিও বাড়ে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে, বিদ্যুতের খুঁটির পাশে কিংবা জলাশয়ের ধারে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।