পুবের কলম ওয়েব ডেস্কঃ তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে ১১ জন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। প্রাণহানির ঘটনায় প্রাক্তন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের কারণে শহরের নির্মাণব্যবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে।
তারই মর্মান্তিক পরিণতি এই দুর্ঘটনা।আরও পড়ুন:
বুধবার দুপুরে ঘটে যাওয়া এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথাও জানিয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছিলেন।আরও পড়ুন:
বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল আমলে অনুমোদিত বহু নির্মাণ প্রকল্পে গুরুতর ত্রুটি ছিল। তাঁর দাবি, তারাতলার যে গুদামটি ভেঙে পড়েছে, তার নকশা অনুমোদনের নথিতে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কাঠামোগত দুর্বলতা থাকা সত্ত্বেও সেই নকশা অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না এবং পুরো বিষয়টির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে। কাউকে ছাড়া হবে না।"