সেখ কুতুবউদ্দিন: উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ হল। ২৪ জুন পর্যন্ত ছিল অনলাইনে ওয়াকফ সম্পত্তি আপলোডের শেষ তারিখ'। বুধবার পুবের কলমকে ওয়াকফ বোর্ড জানিয়েছে, আবেদনের মোট প্রায় ৯ হাজার ইসি নম্বরের ১ লক্ষ ১৫ হাজার ৬৬৬টি ওয়াকফ সম্পত্তি আপলোড হয়েছে। ১৪ হাজার ১৪০টি সম্পত্তি ‘রিজেক্ট’ হয়েছে। রিজেক্ট-এর কারণ প্রসঙ্গে ওয়াকফ বোর্ড জানিয়েছে, এক সম্পত্তির একাধিক মোতাওয়ালি আবেদনের চেষ্টা করেন।
যাঁদের ডকুমেন্ট ওয়াকফ বোর্ডে রয়েছে, সেই তথ্য মিলিয়ে তাদের সম্পত্তি আপলোড হয়েছে। এক ইসি নম্বরের জন্য একাধিক মোতাওয়াল্লি আবেদন করেছেন। এর মধ্যে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত ‘ভ্যালিড’ মোতাওয়াল্লির আবেদনই গ্রহণ করা হয়েছে। মোট ১ লক্ষ ১৫ হাজার সম্পত্তির মধ্যে ৫টি ‘ পেন্ডিং’ রয়েছে।আরও পড়ুন:
দ'ল হয়ে থাকা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে বোর্ড সূত্রের 'বর, ইতিমধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার যে সমস্ত সম্পত্তিতে বেআইনি দ'লদার রয়েছেন, তার তথ্য প্রশাসন সংগ্রহ করা শুরু করেছে।
ওয়াকফ সম্পত্তিতে বেআইনি নির্মাণ রয়েছে কি না সেই তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি বোর্ড আরও জানিয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তির ভাড়া দিচ্ছেন না, তাদের ক্ষেত্রেও আইন মেনে নোটিশ দেওয়ার কাজ শুরু হয়েছে।আরও পড়ুন:
বিশেষ সূত্রে জানা গেছে, 'খুব শীঘ্রই নতুন ওয়াকফ বোর্ড গঠন করে ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা ও প্রতিকারের ব্যবস্থা করতে চলেছে সরকার। এদিন উমিদ পোর্টালে মসজিদ বা কবরস্থান, মাজার প্রভৃতি সম্পত্তির নিউ এনরোলমেন্ট প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, উমিদ পোর্টালে যে কোনও সময় নতুন সম্পত্তি নিউ এনরোলমেন্ট করা যেতে পারে। তবে এই নিয়ে ওয়াকফ বোর্ডের দফতরে আসার এ'ন প্রয়োজন নেই।
ওয়াকফ বোর্ড পরবর্তীতে উমিদ পোর্টালের নতুন আবেদন 'তিয়ে দে'বে এবং তারপরই ইসি নম্বর প্রদান করা হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে আবেদন শুরু হয়েছিল আগেই। সারা দেশে আনুমানিক ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তির মধ্যে ৫ লক্ষ ৭৮ হাজার ৫১২ টি সম্পত্তি ‘উমিদ’ পোর্টালে আপলোড ও অনুমোদিত হয়েছে। ২৪ জুন ছিল শেষ তারিখ। সেই সূত্রে সারা দেশে বুধবার পর্যন্ত আবেদনের সংখ্যা আরও কিছুটা বেড়েছে।
আরও পড়ুন:
জেলা অনুসারে সম্পত্তি অনুমোদনঃ
আরও পড়ুন:
আলিপুরদুয়ার ১২৯৬
আরও পড়ুন:
বাঁকুড়া ১৫১৩
আরও পড়ুন:
বীরভূম ৮৮৭৪
আরও পড়ুন:
কোচবিহার ১১৯৮
আরও পড়ুন:
দক্ষিণ দিনাজপুর ৩৭১৭
আরও পড়ুন:
উত্তর দিনাজপুর ৫২০
আরও পড়ুন:
দার্জিলিং ২৫৭
আরও পড়ুন:
হুগলি ১৫৬১৭
আরও পড়ুন:
হাওড়া ৯৫০২
আরও পড়ুন:
জলপাইগুড়ি ৮০৯১
আরও পড়ুন:
ঝাড়গ্রাম ০৬
আরও পড়ুন:
কালিংপং ৫
আরও পড়ুন:
কলকাতা ৩৪০৭
আরও পড়ুন:
মালদা ৮০৫২
আরও পড়ুন:
মুর্শিদাবাদ ৬৭২২
আরও পড়ুন:
নদিয়া ২৩৯৫
আরও পড়ুন:
উত্তর ২৪ পরগণা ৯৭৬৫
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগণা ৮২৬৩
আরও পড়ুন:
পশ্চিম বর্ধমান ১০৮৮
আরও পড়ুন:
পূর্ব বর্ধমান ১৬৪৩৩
আরও পড়ুন:
পশ্চিম মেদিনীপুর ৩৬৯১
আরও পড়ুন:
পূর্ব মেদিনীপুর ৪২৯৭
আরও পড়ুন:
পুরুলিয়া ৫৩