বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর মুখোমুখি হতে যাচ্ছে জাপান জাতীয় ফুটবল দল। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে একটুও ভীত নন জাপানের স্ট্রাইকার দাইজেন মায়েদা। তার বিশ্বাস, নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকেও হারানো সম্ভব।
আরও পড়ুন:
‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে জাপান।
আগামী ২৯ জুন হিউস্টনে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল। পরিসংখ্যান অবশ্য সেলেসাওদের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪টি সাক্ষাতের মধ্যে ১১টিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটিতে।তবে সেই একমাত্র জয়টিই এখন জাপানের বড় প্রেরণা। কারণ, দুই দলের সর্বশেষ দেখায় গত বছর ব্রাজিলকে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা।
আরও পড়ুন:
ম্যাচের আগে মায়েদা বলেন, “আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। এতদিন ধরে যে সমন্বয় তৈরি করেছি, সেটি মাঠে তুলে ধরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:
অন্যদিকে, জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো সতীর্থদের ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার-কে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
জাপানের বিপক্ষে নেইমারের দুর্দান্ত রেকর্ড রয়েছে; এশিয়ার দলটির বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত নয়টি গোল করেছেন।আরও পড়ুন:
নাগাতোমো বলেন, “নেইমার বিশ্বমানের খেলোয়াড়। তাকে থামাতে বিশেষ পরিকল্পনা দরকার। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য নতুন একটি টুর্নামেন্টের মতো। শতভাগ উজাড় করে দিতে হবে।”
আরও পড়ুন:
ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান।