পুবের কলম ওয়েব ডেস্কঃ লোকসভায় আসল তৃণমূল কারা? কাদের হাতে থাকবে দলীয় প্রতীক? তা দ্রুতই নির্ধারণ করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ২১ জুলাইয়ের আগেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
সেই সঙ্গে মহারাষ্ট্রে উদ্ধব শিবিরে ভাঙন নিয়েও চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার।আরও পড়ুন:
স্পিকারের সচিবালয় সূত্রে জানা গিয়েছে, দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার সংসদের বাদল অধিবেশনের আগেই। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পরেই ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের একটি গোষ্ঠী নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে থাকে।
অন্যদিকে, লোকসভায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইয়ে যোগ দেন। ফলে তাঁরা তৃণমূলের প্রতীক নিজদের বলে দাবি করবেন না বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। তবে তৃণমূলের সম্পত্তি ও প্রতীক নিজেদের বলে দাবি করার ইঙ্গিত দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। যদিও কালীঘাট তৃণমূলের সাংসদ অভিশেক বন্দ্যোপাধায় স্পষ্ট জানিয়েছিলেন, ওই ২০ জন সাংসদ থাকার অধিকারী হারিয়েছেন।আরও পড়ুন:
এদিকে, মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের ৯ সাংসদের মধ্যে ৬ জন সাংসদ উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরে যোগ দেন। সেখানেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, স্পিকার যেমন তৃণমূলের দুই পক্ষের বক্তব্য শুনেছেন, তেমনিই উদ্ধব শিবিরের দুই পক্ষের বক্তব্যও শুনেছেন। উভয় ক্ষেত্রেই শুনানি সম্পন্ন হয়েছে। ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই এবিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন স্পিকার।