পুবের কলম,ওয়েবডেস্ক:বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণকাণ্ডে চাকরি খোয়ালেন এক সরকারি আধিকারিক। নাম প্রেমোদয় খাখা। নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মরত ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই আধিকারিককে সাসপেন্ডের সাজা শোনান। সোমবার পুর্ণাঙ্গ ঘটনার  রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট  ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত ও তার স্ত্রী।

জানা গেছে,  লালন পালনের নাম করে বন্ধুর কিশোরী মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলেন ওই আধিকারিক। একটা সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নাবালিকা। তারপর গোটা ঘটনা স্ত্রীর কাছে খুলে বলে ওই সরকারি অফিসার। এবার আসরে নামেন তার স্ত্রী।
তিনিই ছেলেকে দিয়ে গর্ভনিরোধক ওষুধ আনিয়ে নেন। সেই ওষুধ খেয়ে ওই কিশোরীর গর্ভপাত হয়ে যায়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।

পুলিশি অভিযোগে কিশোরী জানিয়েছেন, বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার দিন তাদের দেখা হয়।
তারপরেই বন্ধুর মেয়েকে নিজের বাড়িতে এনে রাখেন ওই অফিসার। ২০২০ থেকে ২০২১ সাল অবধি একাধিক বার ধর্ষণ করা হয়েছে তাকে।। এমনকী মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিতেন তিনি।

বাবা হারা কিশোরীকে বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করার নাম করে ধর্ষণ। ও তার অসহায়তার নাম করে এই  বর্বরোচিত ঘটনা কোনওভাবেই মানতে পারছেন একাংশ।