-
- পুবের কলম দেরাদুন ৩ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের দেরাদুন এলাকার বিকাশনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনা। মৃত্যু হল ৩ জন বাসযাত্রীর। জখম হলেন আরও ১৫ জন। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুদোই খাদ এলাকায়। জানা যাচ্ছে, হিমাচল রোড টান্সপোর্ট কর্পোরেশনের বা এইচআরটিসির একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে চাউপাল থেকে পাওন্তা সাহিবের দিকে যাচ্ছিল। এরপর বিকাশনগরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। দুর্ঘটনার জেরে রাস্তার ধারের খাদে গড়িয়ে পড়ে বাস। অকুস্থলেই মৃত্যু হয় তিনজন বাস যাত্রীর। ১৫ জন জখম হন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে যায় উদ্ধারকারী দল। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, মৃত বাসযাত্রীদের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ। ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জানিয়েছেন, পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ফোনে জেলাশাসকের সঙ্গে কথাও বলেছেন তিনি। প্রয়োজনে এয়ারলিফ্টের মাধ্যমে গুরুতর জখমদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু
শফিকুল ইসলাম
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
আরও খবর
মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপ-এসইউভি সংঘর্ষে ১৫ নিহত, রাজস্থানেও গাড়িতে আগুনে মৃত ৫
কারাগার থেকে ফের গৃহবন্দী অং সান সু চি
‘শেয়ারে ধস ঠেকাতেই এক্সিট পোল’, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
রাত জেগে চার ঘণ্টা স্ট্রং রুম পাহারা দিলেন মমতা
‘আমরা ২২৬ পার করব’, বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির চক্রান্ত’ বলে আক্রমণ মমতার
‘আমরা ২২৬ পার করব’, বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির চক্রান্ত’ বলে আক্রমণ মমতার
‘৬ মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা’, চতুর্থবার সরকার গঠনে আত্মবিশ্বাসী ফিরহাদ
‘৬ মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা’, চতুর্থবার সরকার গঠনে আত্মবিশ্বাসী ফিরহাদ
ভোট মিটতেই জামিন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেলের, বিরোধিতা করল না ইডি
ভোট মিটতেই জামিন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেলের, বিরোধিতা করল না ইডি
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার