আরও পড়ুন:
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের দিনে রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে।
আরও পড়ুন:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।
তাঁরা সবাই পলাতক। এ ছাড়া মামলার বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।আরও পড়ুন:
২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করলে ছয়জন নিহত হন।