কৌশিক সালুই, বীরভূম :- মসজিদ এবং মাদ্রাসায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়া, উৎসবের মরশুমে সম্প্রীতির বাংলায় যাতে কোনভাবে বিভেদকামিরা অশান্তির বীজ বপন না করতে পারে তার জন্য এক উচ্চপর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বীরভূমের সিউড়িতে।
আরও পড়ুন:

বুধবার মার্কেজ মসজিদে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন অ্যান্ড চেরিটেবল ট্রাস্ট এর বীরভূম শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা মোঃ জিয়াউল হক লস্কর, চেয়ারম্যান নজরুল আলম খান, সম্পাদক মাওলানা শামীম আক্তার, বীরভূম জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারি সম্পাদক মাওলানা ইজাজুল হক সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
আরও পড়ুন:

বীরভূম জেলা সভাপতি সিরাজুল ইসলাম সাহেব বলেন," মসজিদের সুরক্ষা, মুসলিম সমাজের সামগ্রিক উন্নয়ন, মাদ্রাসায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সম্প্রীতির বাংলায় যাতে কোনোভাবে সাম্প্রদায়িকতার থাবা যাতে কোনভাবেই না বসাতে পারে তার জন্য আমাদের সংগঠন আগামী দিনে কি কি কাজ করবে সে বিষয়ে এদিন সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো"।