পুবের কলম ওয়েবডেস্কঃ গুজরাত এবং বিহারে যখন বিষমদ খেয়ে মৃত্যু মিছিল তখন ব্যতিক্রমি দৃষ্টান্ত স্থাপন করেছে রায়পুর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত, ছত্তিশগড়ের বালোদ জেলার ঘুমকা গ্রাম। এই গ্রাম নৈতিকার এক বিরল নির্দশন দেখিয়েছে। এই গ্রামে যেমন মদ খাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ একই ভাবে প্রকাশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
আরও পড়ুন:
বালোদ জেলার ঘুমকা গ্রাম পঞ্চায়েতের এইহেন সিদ্ধান্তের মূল লক্ষ্য হল মদমুক্ত গ্রামীণ আবাসস্থল তৈরি করে অপরাধমূলক কার্যকলাপ এবং গার্হস্থ্য সহিংসতাকে বন্ধ করা।
আরও পড়ুন:
বালোদ জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে এই ঘুমকা গ্রাম।
এই গ্রামের পঞ্চায়েত বেশ কিছু নির্দেশিকা জারি করা করেছে। যে গ্রামে মদ বিক্রি করলে ৫১,০০০ টাকা জরিমানা দিতে হবে, জনসমক্ষে আপত্তিকর কথা বা অশ্লীল ভাষা প্রয়োগ করলে দিতে হবে ২০, ০০০ হাজার টাকা।আরও পড়ুন:
আগামী সপ্তাহের মধ্যে গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়াও, পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক কেনাবেচা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন:
গ্রামের সরপঞ্চ সুনীতা বক্সি সংবাদসংস্থাকে জানিয়েছেন“গ্রামবাসীরা একটি সাধারণ জীবনযাপন করেন তবে বেশকিছু দিন ধরেই আমরা দেখছি অসামাজিক কার্যকলাপের বেড়েছে।
আরও পড়ুন:
অনেক বাসিন্দা, যাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক এবং শিশু, তারা উচ্ছৃঙ্খল অগ্রহণযোগ্য আচরণে বিরক্ত হচ্ছিলেন।অনুপযুক্ত আচরণের পিছনে একটি মূল কারণ হল অ্যালকোহল ব্যবহার । মদ্যপানের ফলে প্রকাশ্যে বাড়ছিল অসংলগ্ন আচরন। আমরা চেষ্টা করেছি এই আচরণ বন্ধ করতে এবং তা আর্থিক জরিমানা আদায় ছাড়া সম্ভব ছিলনা। বলছেন সরপঞ্চ সুনীতা বক্সী।
আরও পড়ুন:
মজার বিষয় হল, এখনও পর্যন্ত প্রায় ১২ জনকে জরিমানা করা হয়েছে এবং বাস্তবায়নের প্রথম দিন থেকে জরিমানা হিসাবে ৪৫, ০০০ টাকা আদায় করা হয়েছে।
আরও পড়ুন: