পুবের কলম ওয়েবডেস্ক, মাত্র ৪-৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ওজন প্রায় ৩০০ মিলিগ্রাম। অথচ এই ক্ষুদ্র ফড়িংয়ের যাত্রাপথ বিস্তৃত ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকা পর্যন্ত! নাম গ্লোব স্কিমার। বৈজ্ঞানিক নাম ‘প্যানটালা ফ্লাভেসেন্স’। পৃথিবীর দীর্ঘতম অভিবাসনকারী পতঙ্গগুলির অন্যতম এটি।
আরও পড়ুন:
মালদ্বীপের দ্বীপগুলিতে প্রতি বছর অক্টোবর মাস নাগাদ ঝাঁকে ঝাঁকে এই ফড়িংয়ের দেখা মেলে। কিন্তু সেখানে তাদের বংশবিস্তারের উপযুক্ত মিষ্টিজলের জলাশয় খুব বেশি নেই। তাহলে তারা আসে কোথা থেকে? সামুদ্রিক জীববিজ্ঞানী চার্লস অ্যান্ডারসন দীর্ঘ পর্যবেক্ষণের পর ভারতের দিক থেকে তাদের আসার সম্ভাব্য পথ চিহ্নিত করেন।
আরও পড়ুন:
বিজ্ঞানীদের মতে, এই ফড়িং শুধু ডানার জোরে উড়ে যায় না।
অনুকূল মৌসুমি বাতাসের সাহায্যেও দীর্ঘ পথ পাড়ি দেয়। ভারত মহাসাগরের ওপর দিয়ে তাদের যাত্রায় মালদ্বীপ ও সেশেলসের মতো দ্বীপ গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
সবচেয়ে বিস্ময়কর বিষয়, একটি ফড়িং একা পুরো যাত্রা সম্পন্ন করে না। কয়েক প্রজন্ম ধরে এই অভিবাসন চলে। পূর্ণাঙ্গ ফড়িং মশাসহ নানা ক্ষতিকর পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সাহায্য করে।
আরও পড়ুন:
মাত্র কয়েক সেন্টিমিটারের শরীর নিয়ে প্রকৃতির এই ক্ষুদ্র অভিযাত্রী প্রমাণ করে, আকারে ছোট হলেই বিস্ময়ের ক্ষমতা ছোট হয় না।