মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা সামনে এল। কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি-তে রাতভর এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
আরও পড়ুন:
সিবিএস নিউজ-এর প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয়।
প্রাথমিক চিকিৎসার পর অনেকেই আবার দায়িত্বে ফিরে গিয়েছেন। তবে এই হামলা ঘিরে গোটা অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।এই ঘটনার পর পেন্টাগন এবং কুয়েত সরকার যৌথভাবে হামলার উৎস ও কারণ খতিয়ে দেখছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-ও ইসরায়েলের বিরুদ্ধে বড়সড় হামলার দাবি করেছে। তাদের বক্তব্য, দক্ষিণ লেবাননের আইনাতা ও মারকাবাহ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট ও আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে।
শুধু সীমান্তেই নয়, ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। বিশেষ করে কিরিয়াত শমোনা ও সাসা এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।