পুবের কলম প্রতিবেদক: রাজ্যে রক্তচক্ষু দেখাচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে পজিটিভিটি রেটের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। রাজ্যে এই ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।
আরও পড়ুন:
এই অবস্থায় 'পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি'র আওতায় দুটি পর্যায়ে পুরসভার সব এলাকা জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে।
বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করে পুর ও নগরোন্নয়ন দফতর। গোটা কাজ পরিচালনার জন্য ভাগ করে দেওয়া হয়েছে টিম।প্রাক পুজো ও পুজোর পরবর্তী সময়ে কিভাবে কাজ পরিচালনা হবে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম রাউন্ডে ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যেই রাজ্যের সব পুরসভার অধীনস্থ এলাকার ফাঁকা জমি ড্রেন জলজমা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দ্বিতীয় রাউন্ডে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনুরূপভাবেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
আরও পড়ুন:
প্রতিটি পুরসভার অধীনস্থ এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসাররা নজরদারি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে। পুজোর আগে এবং পুজোর পরে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে নজর দিতে হবে। ভিক্টর কন্ট্রোল মনিটরিং অফিসারদের তাঁদের নির্দিষ্ট করে দেওয়া ওয়ার্ডগুলি পরিদর্শন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নাকি তা সরেজমিনে দেখতে হবে এবং রিপোর্ট দিতে হবে এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসারদের।
আরও পড়ুন:
যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গুর সংক্রমণ বেশি সেই ওয়ার্ডগুলিতে মাইক্রো প্ল্যান করে এগোতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, বুধবারই ডেঙ্গু নিয়ে হেলথ সেক্রেটারি ও ডিএইচএস জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন:
ডেঙ্গু মোকাবিলায় কী কী সতর্কতা নিতে হবে, প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ করতে হবে, এই সকল বিষয়ের সমাধান সূত্র বার করতে হবে বৈঠকে।
আরও পড়ুন: