পুবের কলম, ওয়েবডেস্ক: রাজভবন সহ ভারতীয় জাদুঘরে নাশকতার হুমকি দিয়ে ই-মেল, তদন্তে লালবাজার। তৎপরতার সঙ্গে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার। জানা গেছে, মঙ্গলবার দুপুরে কলকাতা জাদুঘর এবং রাজভবনে-সহ বিভিন্ন দফতরে একই সময়ে এই হুমকি মেইল আসে। মেইলে দাবি করা হয়, রাজভবন জাদুঘরে বিস্ফোরক লুকিয়ে রাখা আছে। মেইলে লেখা হয়েছে, " হ্যালো আমরা সন্ত্রাসবাদী গোষ্ঠী', 'নাম টেরোরাইজার্স ১১১' । আমরা বলতে চাই বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। বহু লোক মারা যাবে।
এটাই আমাদের হামলার মূল উদ্দেশ্য। গুডবাই। রক্তের বন্যায় ভাসতে চলছে শহর।"আরও পড়ুন:

অন্যদিকে সদ্য ২৬/১১ হামলার জঙ্গি রাজারাম রেগে কলকাতায় এসে রেইকি করে যায়। তাঁর নিশানায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে হত্যা করার ছক কষেছিল রাজারাম বলে পুলিশের দাবি। তাই রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়।
আর তার ঠিক ক'দিন পরেই এই হুমকি ইমেল লালবাজারের পুলিশ কর্তাদের ভাবিয়ে তুলেছে। এই হুমকি ইমেলের খবর পেয়েই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়ে উঠেছে।আরও পড়ুন:
রাজভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করা হয়। আর কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। জানা গিয়েছে, হাওড়ার একটি সরকারি দফতরেও এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। একই ইমেল আইডি থেকে সবকটি মেল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
অতি সম্প্রতি কলকাতা বিমানবন্দরে তিন দিনে দু'বার বোমাতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবারের পর সোমবারও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফের আসে হুমকি ইমেল। লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রয়েছে। যে কোনও মুহূর্তে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। তড়িঘড়ি নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। যাত্রীদের প্রবেশের সময়ে চলে তল্লাশি। বিমানন্দরের অন্দরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও তেমন কিছুর খোঁজ মেলেনি।