পুবের কলম,ওয়েবডেস্ক: মৃত্যুপুরী মরক্কো। ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েছে ৮২০। আহত ৬০০ বেশি। অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বহু মানুষ।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সরকারি তথ্য অনুযায়ী, মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাহাড়ি গ্রামগুলিতে। সেখানে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে যাচ্ছে।আরও পড়ুন:
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। আটলাস পাহাড়ের ৫৬ কিলোমিটার পশ্চিমে ও মারাকেশের থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ওকাইমেডেন এলাকায় ছিল এই কম্পনের উৎসস্থল।