আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ এবার ডিজিটাল সংবাদমাধ্যম কে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু। সংসদের আসন্ন অধিবেশনে আইন সংশোধন করে বিল আনা হবে সূত্রের খবর। উল্লেখ্য ২০১৯ সালেও এই ধরনের প্রচেষ্টা নেয় কেন্দ্র। তবে বিপুল সমালোচনার চাপে সেই সময় ভেস্তে যায় এই পরিকল্পনা।
আরও পড়ুন:
এই বিল পাশ হয়ে আইনে পরিনত হলে ডিজিটাল সংবাদমাধ্যম গুলি সরাসরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় চলে আসবে।
আরও পড়ুন:
৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নথিভুক্তির জন্য আবেদন করতে হবে। ডিজিটাল সংবাদ পরিবেশকরা প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে নথিভুক্ত হবেন।সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে আইন লঙ্ঘিত হলে রেজিষ্ট্রেশন বাতিলের সংস্থান থাকবে। তবে সূত্রের খবর বিলটি এখনও পিএমওর অনুমোদন পায়নি।
আরও পড়ুন: