পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র ঈদুল আজহা-র আর মাত্র কয়েকদিন বাকি। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবটি। এ বছর ঈদের সম্ভাব্য তারিখ ঘিরে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে চলছে জ্যোতির্বিদ্যাগত হিসেব-নিকেশ ও প্রস্তুতি।
আরও পড়ুন:
জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানে ২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন হলেও চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।
পাকিস্তানের সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়। তিনি জানিয়েছেন, ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এই হিসেবে পাকিস্তানে ঈদুল আজহা হতে পারে ৭ জুন, শনিবার।আরও পড়ুন:
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, ২৭ মে সন্ধ্যায় আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে।
সে হিসেবে ২৮ মে হবে জিলহজের প্রথম দিন, আর ৬ জুন বৃহস্পতিবার পালিত হতে পারে ঈদুল আজহা।আরও পড়ুন:
জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সহজ হবে।যদি এই পূর্বাভাস সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরদিনই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।