পুবের কলম প্রতিবেদক: গোটা বিশ্বের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও পালিত হল ঈদ। জলপাইগুড়ি জেলার মোট ৬৬৫ টি,এবং ধূপগুড়ি ব্লকে ১০৫ টি মসজিদ এবং ঈদগাতে ঈদের নামায পড়া হয়। ঈদকে কেন্দ্র করে আটো সাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলাজুড়ে। জেলার পাশাপাশি ডুয়ার্সের মসজিদ গুলিতে সকাল ন'টার মধ্যে ঈদের নামায পড়া হয়।

গোটা বিশ্বের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও পালিত ঈদ

খুশির ঈদে মেতে উঠেছে সকলে।

জেলা পুলিশের তরফে ঈদ উপলক্ষে বিভিন্ন মসজিদে গিয়ে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট ইমাম মোয়াজ্জেনদের হাতে তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া এবং ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।

গোটা বিশ্বের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও পালিত ঈদ

ধূপগুড়ির জামে মসজিদে  সকালে ভিড় জমায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সকাল ৮.৩০ নাগাদ ভেমটিয়া পুরাতন মসজিদে শুরু হয় নামায। নামায পাঠ করে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেল ৮ থেকে ৮০ সকলকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া সকল জেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানান এবং এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদের আনন্দে সবাই মেতে উঠুক এই বার্তা দেন।