পুবের কলম ওয়েব ডেস্ক: প্রথমে নির্বাচন কমিশন আর তারপর মহারাষ্ট্রের বিধানসভায় ধাক্কা পেলেন শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। বুধবার মহারষ্ট্রের স্পিকার রাহুল নরভেকর জানিয়ে দিলেন, একনাথ শিন্ডেই শিবসেনার আসল নেতা। তার অধীনেই থাকবে শিবসেনা।
আরও পড়ুন:
২০২২ এর জুলাইয়ে ভাঙন ধরেছিল শিবসেনায়।
হঠাৎই বিদ্রোহ ঘোষণা করে শিবসেনার ৩৯ বিধায়ক ভাঙিয়ে নিয়ে চলে যান একনাথ শিন্ডে। এরপর বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেন শিন্ডে। এর আগে নির্বাচন কমিশনও দলের প্রতীক ও নাম শিন্ডেকেই দিয়েছে। স্পিকারের রায়ের পর নতুন করে চাপ বাড়ল উদ্ধব শিবিরের।আরও পড়ুন: