পুবের কলম ওয়েব ডেস্ক: কর্নাটক থেকে বিজেপি সরকার বিদায় নেওয়ার পর মনে করা হয়েছিল, সে রাজ্যে মুসলমানরা এবার নিরাপত্তা পাবে। কিন্তু গত ২৫ নভেম্বর রাতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন ৬৫ বছরের বৃদ্ধ হুসেনসাব। ওই বৃদ্ধ দৃষ্টি হারিয়েছেন বলে কাজ করতে পারেন না। আপাতত তিনি ভিক্ষাবৃত্তির ভরসায় বেঁচে আছেন।
আরও পড়ুন:
২৫ নভেম্বর রাতে কোপ্পাল জেলার গঙ্গাবতী এলাকার বাসস্ট্যান্টে অটো রিকশার অপেক্ষা করছিলেন তিনি। তখন অজ্ঞাত পরিচয় দুই যুবক এসে তাকে তাদের বাইকে উঠতে বলে।
জানায়, তার বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু বাইক চলা শুরু করলে নিজেদের আসল রুপ দেখায় ওই দুই দুষ্কৃতি।হঠাৎ চলন্ত বাইকে তাকে মারধর শুরু করে দেয়। এরপর পম্পানগর এলাকায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে ওই দুই দুষ্কৃতি।তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়।আরও পড়ুন:
হুসেনসাব বলেন, 'আমি ওদেরকে বললাম, আমি চোখে দেখি না।
আমাকে দয়া করে তোমরা ছেড়ে দাও। কিন্তু ওরা কোনও কথা শোনেনি। আমাকে মারতে মারতে ওরা জয় শ্রী রাম বলতে বাধ্য করল।একটি মদের বোতল ভেঙে কাঁচের টুকরো দিয়ে আমার দাড়ি কাটার চেষ্টা করছিল ওরা। ওভাবে দাড়ি কাটা যায় না বুঝে এরপর দেশলাই বের করে ওরা আমার দাড়ি পুড়িয়ে দেয়। তখন আমি ভেবেছিলাম আমাকে প্রাণে মেরে ফেলা হবে। আমি প্রাণপণ চিৎকার শুরু করলে কয়েকজন ছুটে আসে।এরপর ওরা পালিয়ে যায়।'আরও পড়ুন:
পুলিশ ৩০ নভেম্বর একটি এফআইআর দায়ের করেছে। পম্পানগর ও গঙ্গাবতী বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আক্রান্ত হুসেনসাবের শরীরে গভীর আঘাত রয়েছে। আপাতত তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
এই ঘটনার নিন্দা জানাতে গঙ্গাবতীর তেলসিলদারের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে সোশ্যাল ডেমক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া।এই ঘটনার নিন্দা জানাচ্ছেন অনেকেই।
আরও পড়ুন: