পুবের কলম, ওয়েবডেস্ক : ইসলাম গ্রহণ করেছেন চিসাতো তুর্কমেন (৩২) নামে এক জাপানি নারী। তুর্কি স্বামীর নামায ও ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে চলে এলেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের কোতাহিয়া প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন চিসাতো তুর্কমেন। এ সময় তাঁর স্বামী ওয়টন তুর্কমেনও উপস্থিত ছিলেন।
চিসাতো তুর্কমেনের ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরও পড়ুন:
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠানে কোতাহিয়ার সহকারি প্রাদেশিক মুফতি ফয়জুল্লাহ কোজাক সেই নারীকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামের সাধারণ নিয়ম-কানুনগুলি জানান।
আরও পড়ুন:
জাপানি নারী চিসাতো তুর্কমেন জানান, তিনি তার নতুন নাম 'জিনান' রেখেছেন। ইসলাম গ্রহণের পর তাকে জাপানি ভাষায় অনূদিত একটি কুরআনে কারিম উপহার দেওয়া হয়।
নওমুসলিমা জিনানের স্বামী জানান, স্ত্রীকে কোনও ধরনের চাপ দেননি তিনি। সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন তাঁর স্ত্রী।আরও পড়ুন:
তিনি আরও জানান, জাপানে কাজের উদ্দেশে গিয়েছিলেন তিনি। পরে চিসাতোর সঙ্গে তাঁর পরিচয়। এরই সূত্র ধরে ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের ৪ বছর বয়সি একটি কন্যাসন্তান আছে।