পুবের কলম প্রতিবেদক: রাজ্যে পালাবদলের পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার সরকার। এবার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতেরাজ্যের আরও ২৪টি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হচ্ছে।
আরও পড়ুন:
জানা গেছে, স্কুল অফ ট্রপিকল মেডিসিন, কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, নন্দীগ্রাম, ঘাটাল, দিনহাটা, চাঁচল, খড়গপুর, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গীপুর, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, কাকদ্বীপ, বড়জোড়া, নয়াগ্রাম, তেহট্ট ও কান্দি হাসপাতালে এ বছরের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর ডায়ালিসিস সুবিধা শুরু করার পথে হাঁটছে। রাজ্যের ৭ টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়।
আরও পড়ুন:
এর সঙ্গে অন্যান্য স্তরের আরও ৪৫টি হাসপাতালে পিপিপি মডেলে ডায়ালিসিস পরিষেবা চলছে।
নতুন ২৪ হাসপাতাল যোগ হলে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হাসপাতালের মোট সংখ্যা হবে ৭৬ টি। কিডনিতে রোগ বাসা বাঁধলে একটা সময় রুগিকে ডায়ালিসিস দেওয়ার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। ডায়ালিসিস দিতে বেসরকারি জায়গায় বেশ খরচ সাপেক্ষ। তবে কোনও কোনও হাসপাতালে ৬০০-৮০০ টাকায় হেমোডায়ালিসিস করা হয়।আরও পড়ুন:
একজন রোগীকে একাধিকবার ডায়ালিসিস দেওয়ার দরকাল হলে আর্থিকভাবে দুর্বলরুগির ক্ষেত্রে সেই খরচ জোগানো বেশ কষ্টকর হয়।
বেসরকারি ক্ষেত্রে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। রাজ্য সরকার রুগিদের আরও কাছে এবং oুত ডায়ালিসিস পরিষেবা পৌঁছে দিতে মহকুমা স্তরের হাসপাতালগুলিতে এবার এই পরিষেবা যুক্ত হচ্ছে। নতুন ডায়ালিসিসি ইউনিট চালু হলে রাজ্যের ডায়াললিসিসি নেটওয়ার্ক আরও চাঙ্গা হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মত।আরও পড়ুন:
জানা গেছে, সল্টলেক মহকুমার হাসপাতালে প্রাথমিকভাবে পাঁচ শয্যার একটি ডায়ালিসিসি ইউনিট তৈরি হচ্ছে। পরবর্তীতে সেই সংখ্যা বাড়িয়ে ১০ শয্যা করার ভাবনা রয়েছে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর এমনই। অতিদামী চিকিৎসা পরিষেবাকে রাজ্য সরকার রুগিদের আরও নাগালে ও সহজে পৌঁছে দিতে মহকুমা স্তরের হাসপাতালে চালু হলে জেলার হাজার হাজার রোগী উপকৃত হবেন।