মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে সিরিয়া থেকে নিজেদের শেষ সামরিক ঘাঁটিও গুটিয়ে নিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হাসাকাহ প্রদেশের কাসরাক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের মধ্য দিয়ে প্রায় ১০ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটল। ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটবিরোধী অভিযানকে কেন্দ্র করে সিরিয়ায় অবস্থান করছিল মার্কিন বাহিনী।
আরও পড়ুন:
মার্কিন সেনারা সরে যাওয়ার পরপরই সিরিয়ার সেনাবাহিনীর ৬০তম ডিভিশন ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। কাসরাক ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিও ছিল, যা উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন কৌশলগত উপস্থিতির অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানপন্থী মিলিশিয়াদের সম্ভাব্য হামলা এড়াতে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কতার সঙ্গে জর্ডান সীমান্ত হয়ে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে।আরও পড়ুন:
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রত্যাহারকে স্বাগত জানিয়ে জানিয়েছে, এই পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে জাতীয় প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে একীভূত করার প্রক্রিয়াও এতে গতি পাবে।
আরও পড়ুন:
গত বছরের শেষদিকে দীর্ঘ গৃহযুদ্ধের পর বাশার আল-আসাদের পতন এবং নতুন সরকারের ক্ষমতায় আসার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসডিএফ ও সিরীয় সরকারের মধ্যে সমঝোতা হয়। এর ফলেই মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হয় বলে মনে করা হচ্ছে।