তেল আবিব, ১৬ মে: ইসরাইলি সেনাদের খুন করল ইসরাইলি সেনারাই। গাজায় ‘শত্রু’ ভেবে নিজেদের পাঁচ সেনাকে খুন করে তারা। এই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন সেনা। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার (৫ মে) উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।আরও পড়ুন:
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত সেনারা হলেন, এলির ক্যাপ্টেন রয় বেইট ইয়াকভ (২২), কার্নেই শোমরনের স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোইম (২২), টাইবেরিয়াসের সার্জেন্ট ড্যানিয়েল চেমু (২০), কারমিয়েলের সার্জেন্ট ইলান কোহেন (২০) এবং তেল আবিবের স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাশুয়া। তারা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
আইডিএফ প্রাথমিক তদন্তে জেনেছে, বুধবার সকালে ইসরাইলি ট্যাংক বাহিনী ওই এলাকায় পৌঁছায়। এর কয়েক ঘণ্টা পর প্যারাট্রুপার বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে পোস্ট স্থাপন করে।
ট্যাংক বাহিনী সেখানে একটি ভবনে অবস্থান করছিল। সেখানে একটি জানালা দিয়ে তারা প্যারাট্রুপার বাহিনীর সদস্যদের দেখতে পায়। এ সময় তাদের হাতে বন্দুক দেখে মনে করেন তারা শত্রুপক্ষ। ফলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন ট্যাংক বাহিনী। তাতেই দলের পাঁচ সেনার মৃত্যু হয়।