পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি পুলিশের স্পেশাল সেল এনআইএ-র ওয়ান্টেড সন্দেহভাজন আতঙ্কবাদী শাহনওয়াজকে গ্রেফতার করেছে। দিল্লির পুলিশ সূত্রে খবর, পুণের আইএস মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শাহনওয়াজের জন্য ৩ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল এনআইএ। সাধারণত বিদেশে বসে থাকা মাতব্বরদের নির্দেশে এরা উত্তরভারতে সন্ত্রাসী কাজ করার জন্য নিযুক্ত হয়েছিল। শাহনওয়াজকে গ্রেফতারের সময় তার কাছ থেকে কেমিক্যাল উদ্ধার হয়েছে বলেোও জানায় পুলিশ।
এইসব কেমিক্যাল নাকি বিস্ফোরণে ব্যবহার করা হয়।আরও পড়ুন:
শাহনওয়াজ দিল্লির বাসিন্দা এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার। সে পুণের পুলিশের হেফাজত থেকে পালিয়ে দিল্লিতে লুকিয়ে বাস করছিল। শাহনওয়াজ ছাড়াও আরও তিনজনের নামে পুরস্কার ঘোষণা করেছে এনআইএ। তারা নাকি এই টিমের মধ্যে জড়িয়ে রয়েছে। এইসব যুবকদের ছবি সহ পোস্টার সাঁটা হয়েছে এনআইএ-র পক্ষ থেকে।