পুবের কলম ওয়েবডেস্ক: এ যেন ১৯৮৭ সালের রিমেক। ভারত ও পাকিস্তান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। ইডেনে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার অপেক্ষায় একলক্ষ টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু ভারত বা পাকিস্তান কেউই উঠতে পারেননি সেই বিশ্বকাপ ফাইনালে। ৩৫ বছর পর ফের সেই স্মৃতি ফেরাল অষ্ট্রেলিয়া।
নিজেদের দেশে বিশ্বকাপ। কিন্তু মেলেবার্নে সেমিফাইনাল বা ফাইনাল কোনওটাই খেলবে না অষ্ট্রেলিয়া। শনিবার সিডনিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। আর তাতেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল গতবছরের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়ার। সিডনিতে এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা ক্যাপ্টেন দাসুন শনাকা। পাথুম নিশাঙ্কা ছাড়া শ্রীলঙ্কান ব্যাটিংয়ে কেউই তেমন দাগ কাটতে পারলেন না। নিশাঙ্কা ৪৫ বলে ঝোড়ো ৬৭ রানের ইনিংস না খেললে আরও অসম্মানের জায়গায় পড়তে পারত শ্রীলঙ্কা। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছক্কা। শ্রীলঙ্কান ইনিংসের ধস নামালেন ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড। ২৬ রানের বিনিময়ে তিনি তুলে নিলেন ৩টি উইকেট। আর তাতেই শ্রীলঙ্কা কুপোকাত। ৮ উইকেটে মাত্র ১৪১ রান তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস দুর্দান্ত ব্যাটিং করলেন। বাটলার ২৮ রানে ফিরে গেলেও হেলস ৩০ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। লাহিরু কুমারা ও ওয়ানেন্দু হাসারাঙ্গা মাঝে শ্রীলঙ্কাকে কিছুটা আশা দেখালেও বেন স্টোকসের দায়িত্বশীল ইনিংস তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে দিল না। স্টোকস ৪২ রানে অপরাজিত থাকলেন। আর ২ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড।আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯