পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বৃহস্পতিবার ইস্তানবুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী উপলক্ষে শহরে চারটি নতুন ‘জাতীয় উদ্যান’ উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, নতুন এই উদ্যানগুলি উদ্বোধনের মাধ্যমে ইস্তানবুলে জাতীয় উদ্যানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪টি, যেগুলি মিলিয়ে ৫.৫ মিলিয়ন বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত।
আরও পড়ুন:
এরদোগান আরও বলেন, শহরের সবুজ পরিসর বাড়ানোর লক্ষ্যে আরও ২০টি উদ্যান নির্মাণাধীন রয়েছে। তিনি জানান, আমরা আমাদের জাতীয় উদ্যানগুলিকে এমনভাবে পরিকল্পনা করেছি যাতে দুর্যোগের সময় মানুষ এখানে একত্রিত হতে পারে।
আরও পড়ুন:
উল্লেখযোগ্য যে, গত মাসে ইস্তানবুলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়, যার ফলে আতঙ্কের মধ্যে অন্তত ২৩৬ জন আহত হন।
আরও পড়ুন:
একই দিনে এরদোগান সামাজিক মাধ্যমে ১৪৫৩ সালের ইস্তানবুল বিজয়কে স্মরণ করে এটিকে তআমাদের ইতিহাসের অন্যতম গৌরবময় বিজয়দ বলে উল্লেখ করেন। তিনি ওসমানীয় সুলতান মেহমেদ দ্বিতীয় ও তার সেনাবাহিনীকে করুণা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধাদ নিবেদন করেন। ১৪৫৩ সালে সুলতান মেহমেদ-এর নেতৃত্বে ওসমানীয় বাহিনী ৫৩ দিনের অবরোধ শেষে ইস্তাম্বুল দখল করে, যার মাধ্যমে বাইজান্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং ওসমানীয় সাম্রাজ্যের উত্থান ঘটে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের প্রথম ভাসমান প্রাকৃতিক গ্যাস উৎপাদন ইউনিট ‘ওসমান গাজী’র বিদায় অনুষ্ঠানে অংশ নেন। এই ইউনিটটি কৃষ্ণসাগরের সাকারিয়া গ্যাস ক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুন:
ডলমাবাহচে প্রেসিডেন্সিয়াল অফিস থেকে বিদায় অনুষ্ঠানে তিনি জানান, আমাদের ড্রোন, ইউএভি, এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমরা আধুনিক যুদ্ধনীতি নতুন করে গড়ে তুলছি। তিনি আরও বলেন, প্রতিরক্ষা শিল্পে যেখানে একসময় অন্যদের দরজায় অপেক্ষা করতে হতো, এখন সেখানে তুরস্ক একটি চাহিদাসম্পন্ন দেশ।
আরও পড়ুন:
‘ওসমান গাজী’ প্ল্যাটফর্মটি ১১ ঘণ্টায় ইস্তানবুল প্রণালী অতিক্রম করে রবিবার জঙ্গুলদাক প্রদেশের ফিলিয়োস বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। এটি সাকারিয়া গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস উৎপাদন দ্বিগুণ করতে সহায়তা করবে।