পুবের কলম, ওয়েবডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে। বুধবারের এই ফোনালাপে রাইসি বলেছেন, ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ অ্যাজেন্ডা। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের আগ্রাসন থেকে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি এই যৌথ অ্যাজেন্ডা থেকে কখনও মুছে যাবে না। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে।
এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি– শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভ হবে। রাইসি ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্কের ঊর্ধে বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'ইরান এবং তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য জরুরি। আমাদের ভ্রাতৃপ্রতিম ও বন্ধুদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।’ ফোনালাপে প্রেসিডেন্ট রাইসিকে ক্ষমতাগ্রহণের জন্য আবারও অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি আশা করেন, প্রেসিডেন্ট রাইসির আমলে তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরও বেশি জোরালো হবে। তুরস্কের সাম্প্রতিক দাবানল নেভানোর ক্ষেত্রে ইরানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান। তুর্কি নেতার আশা, ইরান এবং তুরস্কের যৌথ কার্যক্রম সম্পাদনের জন্য গঠিত সুপ্রিম জয়েন্ট কোঅপারেশন কাউন্সিলের বৈঠক শীঘ্রই তেহরানে অনুষ্ঠিত হবে।মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়, এরদোগান-রাইসি ফোনালাপ
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১, ১৩:৩৪
আরও খবর
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ