বিধানসভায় শপথ নেওয়ার পরই নন্দীগ্রাম নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধায়ক পদ থেকে নন্দীগ্রাম আসন ছাড়লেও এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি থেকে তিনি সরে যাচ্ছেন না।
আরও পড়ুন:
এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম— দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে সংবিধান অনুযায়ী একজন সদস্য একাধিক আসনের বিধায়ক থাকতে পারেন না। ফলে কোন আসন তিনি রাখবেন, তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে।
মঙ্গলবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই তিনি জানিয়ে দেন, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন।আরও পড়ুন:
শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করব। সংবিধানের নিয়ম মেনেই নন্দীগ্রাম ছাড়ছি। কিন্তু আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে কোনও অভাব বুঝতে দেব না।”
আরও পড়ুন:
তিনি আরও জানান, বিধায়ক না থাকলেও দীর্ঘদিন ধরেই নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট থাকবে।
বিজেপির তরফে সেখানে নতুন প্রতিনিধি দাঁড়াবেন এবং জয়ী হয়ে এলাকার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।শুভেন্দুর কথায়, নন্দীগ্রামের প্রতি তাঁর দায়িত্ব ও নজর আগের মতোই থাকবে। তাঁর প্রতিনিধি এলাকার মানুষের জন্য কাজ করবেন এবং সরকারও নন্দীগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে।
আরও পড়ুন:
বিধানসভা থেকে বেরিয়ে ভবানীপুর এবং নন্দীগ্রামের মানুষকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিকেলের দিকে ভবানীপুরে বিজয় মিছিলেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।