পুবের কলম ওয়েব ডেস্ক:

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে  বিজেপি সরকারের কৌশলে ভারতের সংবিধানের উপর হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, প্রতিটি নাগরিকের উচিত সংবিধানের নীতি ও মূল্যবোধের উপর আক্রমণ নিয়ে প্রশ্ন তোলা উচিত।  সংবিধান দিবসে তিনি এই প্রশ্ন তোলেন।

এক্স-এর একটি পোস্টে, খড়গে বলেছেন, "ভারতের সংবিধান আমাদের গণতন্ত্রের জীবনরেখা।

আমরা  ৭৪ তম সংবিধান দিবস পালন  উদযাপন করছি, আমরা এর নির্মাতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধায় মাথা নত করছি - কারণ তারা প্রত্যেক ভারতীয়ের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছে।"  খড়গে অভিযোগ করেন যে বর্তমান সরকার  পাঠ্যপুস্তকে  কৌশল অবলম্বন করে সংবিধানে অন্তর্ভুক্ত সমস্ত নাগরিক স্বাধীনতাকে চূর্ণ ও খর্ব করছে৷ বিজেপি-আরএসএস দ্বারা সংবিধানের উপর "পরিকল্পিত এবং কঠোর আক্রমণ" এর বিরুদ্ধে প্রতিটি নাগরিকের প্রতিবাদ করা ও রুখে দাঁড়ানো উচিত ।

 

তিনি আরও বলেন,এই বিভাজনও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।  জাতীয় কংগ্রেস সামনে থেকে এই যুদ্ধ লড়ছে,” ।"প্রতিটি নাগরিকের উচিত আমাদের সংবিধান, এর নীতি ও মূল্যবোধের উপর আক্রমণের বিষয়ে প্রশ্ন করা।"