পুবের কলম,ওয়েবডেস্ক: সুইডেনের দক্ষিণ- পূর্বাঞ্চলের এস্কিলস্তুনা শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে উগ্রবাদীরা। এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দক্ষিণ-পূর্ব সুইডেনের মসজিদটিতে অগ্নিকাণ্ড নিয়ে মুসলিমরা বলছেন, ইচ্ছাকৃতভাবে এ মসজিদে আগুন দিয়েছে উগ্রবাদী দলের সদস্যরা। এস্কিলস্তুনা শহরের গ্রেট মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস ডেনেচে দেশটির রেডিওকে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে সোমবার মসজিদে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন:
পুলিশ বলেছে, মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি এখন আর ব্যবহারযোগ্য নয়।
এ অগ্নিসংযোগের ঘটনায় তারা কাউকে সন্দেহ করছেন না। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, এর আগে মসজিদে আগুন দেওয়ার হুমকি দিয়েছিল উগ্রাবাদীরা। এ বিষয়ে তদন্ত চলছে। এই কর্মকর্তা আরও বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয়, তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনও ব্যক্তি হতাহত হননি। সুইডেনে বর্তমানে ৬ লক্ষ মুসলমান বাস করছেন। সম্প্রতি সেখানে পবিত্র কুরআন অবমাননাসহ ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ ও মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিকবার কুরআন অবমাননা করা হয়েছে। এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কয়েকটি মুসলিম দেশ সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।