পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির দ্বারকার একটি অভিজাত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের হাত থেকে বাঁচতে আবাসনের সাততলা থেকে এক ব্যক্তি তাঁর দুই সন্তান নিয়ে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
মঙ্গলবার সকাল দশটা নাগাদ দ্বারকার সেক্টর ১৩-এর এই আবাসনে আগুন লাগে বলে খবর।
বহুতল ওই আবাসনের একেবারে উপরের তলাতেই আগুন লাগে বলে জানা গেছে। খবর যায় দমকলে। তবে দমকল পৌঁছনোর আগেই বহুতলের অন্য তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ওই বহুতলে একাধিক পরিবারের বাস। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।আরও পড়ুন:
দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভায়। ভিতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন দমকল কর্মীরা। বাকি আবাসন খালি করে দেওয়া হয়েছে বলে খবর। এতটাই ভয়াবহ ছিল আগুন যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল দূর থেকে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, যে তলায় আগুন লাগে, সেখানে আটকে পড়েন তিন থেকে চার জন। তাঁদের মধ্যে ছিলেন ওই ব্যক্তি ও তাঁর দুই সন্তানও। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যশ যাদব। বয়স ৩৫। তাঁর দশ বছরের ছেলে ও মেয়েকেও বাঁচানো সম্ভব হয়নি। তবে আগুন থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন যশ যাদবের স্ত্রী ও তাঁর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই ওই আবাসনে পরিবার নিয়ে বাস করছিলেন যশ যাদব। ফেক্স বোর্ডের ব্যবসা রয়েছে তাঁর।
আরও পড়ুন: