পুবের কলম ওয়েবডেস্ক: রাজধানীর বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির রিঠালায় একটি রাসায়নিক কারখানায় আগুন। আগুনে ঝলসে মৃত্যু ৪ জনের।

দমকল সূত্রে খবর,  মঙ্গলবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ আচমকা রাসায়নিক কারখানাটিতে আগুন লেগে য়ায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর থেকে চারজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। কিন্তু কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভার পর গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েন পুলিশ এবং দমকল আধিকারিকরা।