পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে সিবিআই জানায় - ' তারা আলিপুরদুয়ার সমবায় সমিতির ঋণ মামলায় তদন্ত শুরু করেছে'। মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ।সেই মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টে তা জানালেন সিবিআইয়ের আইনজীবী।
আরও পড়ুন:
অন্যদিকে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বলেও এদিন আদালতে জানায় সিবিআইয়ের আইনজীবী।
সিবিআইকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানান, - 'আপনারা আপনাদের মত আইন অনুযায়ী পদক্ষেপ করুন।' উত্তরবঙ্গের আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার থানায় দায়ের হয় অভিযোগ।আরও পড়ুন:
প্রাথমিকভাবে আলিপুরদুয়ার থানা তদন্ত শুরু করলেও পরবর্তীকালে তদন্তভার যায় সিআইডির হাতে। ঘটনায় পাঁচজন গ্রেফতারও হয়।
তবে টাকা ফেরত পাননি কোনও আমানতকারী। মামলা এরপর হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। তৎকালীন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। তিনিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে তদন্তের নির্দেশ দেন।আরও পড়ুন:
এই মহিলা ঋণদান সমবায় সমিতিতে প্রায় ২২ হাজার আমানতকারী রয়েছেন ।
২০১৮-১৯ সালে এখানে বেনিয়মের অভিযোগ ওঠে। এরইমধ্যে ২০২০ সালে বন্ধও হয়ে যায় তা। এরপরই আমানতকারীদের একাংশ অভিযোগ তোলেন,-' তাঁদের টাকা আত্মসাত্ করা হয়েছে'। প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই আলাদাভাবে এফআইআর দাখিল করায় এই মামলার তদন্তে গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।