পুবের কলম, ওয়েবডেস্কঃ তপসিয়ার পরে এদিন নবান্নের কাছে একটি সরকারি অফিসে আগুন লাগার ঘটনা ঘটল। ঘটনাস্থলে আগুন নেভাতে সেখানে রয়েছে দমকলের কর্মীরা। দাহ্য পদার্থ থেকেই এই আগুন বলে খবর। জানা গিয়েছে সেতুর নীচে একটি সরকারি কার্যালয় শুক্রবার এই আগুন লাগার ঘটনা ঘটে।

তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট করে জানায়নি দমকল।

নবান্নের কাছে সরকারি অফিসে আগুন

অন্যদিকে এদিন দুপুরে তফসিয়ার মজদুর পাড়ায় একটি আগুন লাগার ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে বেশ কিছু ঝুপড়ি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে সেখানে পৌঁছায় ৪টি দমকলের ইঞ্জিন।

পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানোর চেষ্টা করে।

নবান্নের কাছে সরকারি অফিসে আগুন

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ তপসিয়া বাসস্ট্যান্ডের কাছে মজদুর পাড়ার ওই বস্তিতে আগুন লাগে।  এখন আগুন নিয়ন্ত্রণে।

জাবেদ খান জানিয়েছেন,  যে ক্ষতিগ্রস্ত ঝুপড়িবাসীদের আর্থিক সাহায্য করা হবে।