পুবের কলম, ওয়েবডেস্ক: খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। মাথায় গুলি লাগায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত মোতালেব শিকদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঘটনার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার পর খুলনা শহরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮
আরও খবর
উত্তপ্ত বাংলাদেশ: হোস্টেল থেকে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা! উঠছে প্রশ্ন
'এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব আমরা', মোদির হয়ে ভোট প্রচারে দাবি অজিতের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের