আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এরই মধ্যে তাঁকে নিযুক্ত করেছেন। নেপালের রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৬৮ বছরের প্রাক্তন কমিউনিস্ট বিদ্রোহী নেতা প্রচণ্ডকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার বিকেল চারটেয় শপথগ্রহণ করবেন নেপালের নয়া প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
এর আগে চলে ব্যাপক নাটকীয়তা।
কারণ শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে আসেন এদিন সকালে। দুপুর গড়াতেই বিরোধী সিপিএন-ইউএমএলসহ ছোট দলগুলো বাড়ায় সমর্থনের হাত। এরপরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি।আরও পড়ুন:
জানা গেছে, প্রাক্তনপ্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের সঙ্গে চুক্তি হয়েছে প্রচণ্ডের দলের। দুই দল থেকেই ভাগাভাগি করে হবেন প্রধানমন্ত্রী।
প্রচণ্ডের দাবি মেনে তাকে প্রথম প্রধানমন্ত্রী করার বিষয়ে সায় দেন ওলি।আরও পড়ুন:
রবিবার সকালেই নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোট ছেড়ে বেরিয়ে আসেন প্রচণ্ড। তাকে প্রথম দফায় প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি হননি প্রধানমন্ত্রী তথা নেপাল কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবা। এমনকি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলে দেউবা। সিপিএন-এমসিকে আপাতত স্পিকারের পদই দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি প্রচণ্ড। সে কারণে জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি।
আরও পড়ুন: