২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের চারটি সরকারি হাসপাতালকে শংসাপত্র কেন্দ্রের

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা ‘ভেঙে’ পড়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ তুলতে দেখা যায় সরকার-বিরোধী বিভিন্ন পক্ষের তরফে। কেন্দ্রের শাসকদলের তরফেও বিভিন্ন সময় এই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি অভিযোগও তুলতে দেখা যায়। অথচ, খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেই শংসাপত্র দেওয়া হল এই রাজ্যের চারটি সরকারি হাসপাতালকে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই শংসাপত্র দেওয়া হয়েছে হাসপাতালের পরিচ্ছন্নতা এবং গুণগত মানের উপর ভিত্তি করে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর মাস এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দিন করে মোট আট দিনের পরিদর্শন ও মূল্যায়ন শেষে ‘মুসকান’ এবং ‘লক্ষ্য’ কর্মসূচিতে এই রাজ্যের চারটি সরকারি হাসপাতালের এই সাফল্যের কথা সম্প্রতি জানানো হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যের স্বাস্থ্যসচিবকে পাঠানো চিঠিতে সাফল্যের কথা জানানোর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরকে অভিনন্দনও জানানো হয়েছে।

কোন চারটি সরকারি হাসপাতালকে এই শংসাপত্র দেওয়া হয়েছে? স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই চারটি হাসপাতাল হল: সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, রায়গঞ্জ জেলা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এ গোটা দেশের মধ্যে স্বীকৃতি পেয়েছে এই রাজ্যের সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দু’টি, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঁচটি এবং রায়গঞ্জ জেলা হাসপাতাল আর আসানসোল জেলা হাসপাতালের তিনটি করে বিভাগ। এর ফলে আগামী এক বছর বিভিন্ন দফায় এই সব বিভাগকে ৯ লাখ টাকা করে দেওয়া হবে কেন্দ্রের তরফে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের চারটি সরকারি হাসপাতালকে শংসাপত্র কেন্দ্রের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, শনিবার