পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে এক ৮ বছর বয়সী শিশু ও ১৫ বছর বয়সী কিশোরসহ মোট চার জন নিহত হয়েছে। বাকি দু’জন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডার।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ‘জেনিন শহরে দখলদার বাহিনীর অভিযানে আদম সামের আল ঘৌল (৮), আবুল আল ওয়াফা (১৫) এবং মুহম্মদ জামাল জুবাইদি ও ওয়াসিম জিয়াদ হানোন নামের চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন:
এ প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে আইডিএফর এক কর্মকর্তা বলেন, ‘বুধবার সকালে জেনিনের একটি শরণার্থী শিবিরে নিয়মিত টহলের জন্য গিয়েছিল একটি সৈন্যদল। টহলের সময় তাদের লক্ষ্য করে শিবিরের ভেতর থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়।
এই হামলার জবাবে ইসরাইলি সেনারাও গুলি ছোড়ে এবং সে সময় মৃত্যু হয় এই চারজনের।’আরও পড়ুন:
আট বছরের মিশু আদম সামের ঘৌল এবং ১৫ বছরের কিশোর আবু আল ওয়াফার মরদেহ পাওয়া গেলেও জুবাইদি এবং হানোনের মরদেহ ফেরত দেয়নি ইসরাইলি সেনারা। আইডিএফের কর্মকর্তার দাবি, জুবাইদি ও হানোন উভয়ই ইসলামিক জিহাদের কমান্ডার ও জেনিনের যে শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটেছে, সেই শিবিরের একজন নেতা জুবাইদি। এদিকে, ফিলিস্তিনের অপর অংশ গাজা উপত্যকায় বর্তমানে অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। উপত্যকার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সঙ্গে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর এই বিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে শুক্রবার মধ্যরাতে।