পুবের কলম ওয়েবডেস্ক: ২০১৯ থেকে ২০২১ । মাত্র ৩ বছর। এই কয়েক বছরের ব্যবধানে জীবন শেষ করে দিয়েছেন প্রায় দেড় লক্ষ দিন মজুর। লোকসভায় তাঁদের আত্মহননের এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভুপেন্দর যাদব।
তিনি জানিয়েছেন,ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে প্রায় ১.১২ লক্ষ দিন মজুর আত্মহত্যা করেছেন ।আরও পড়ুন:
শ্রমমন্ত্রী জানান, তিন বছরে ৬৬,৯১২ গৃহিণী, ৫৩,৬৬১ ব্যবসায়ী, ৪৩,৪২০ চাকুরিজীবী এবং ৪৩,৩৮৫ বেকার ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন । এছাড়া, ওই একই সময়ের মধ্যে ৩৫,৯৫০ পড়ুয়া এবং ৩১,৮৩৯ কৃষিজীবী এবং কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন।
মন্ত্রীর দাবি, অসংগঠিত শ্রমিক সামাজিক নিরাপত্তা আইন ২০০৮ অনুসারে সরকার অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্ব সুবিধা, বার্ধক্য সুরক্ষা ইত্যাদি।আরও পড়ুন:
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানই প্রমাণ যে দেশে দৈনিক মজুরি প্রাপ্তদের পরিস্থিতি নিয়ে সরকারি স্তরে আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। উক্ত ৩ বছরের মধ্যে ২০২০-২০২১ মহামারী লকডাউনের বছর ছিল। সেই সময়ে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি মানুষ আর্থিক অনটনের শিকার হন।