১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটকে পলাতক বললেন গম্ভীর

পুবের কলম, ওয়েবডেস্ক: আরসিবির বিরুদ্ধে ম্যাচের পাওয়ার লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর ঝামেলায় জড়িয়ে ছিলেন বিরাট কোহলির সঙ্গে। গৌতি বিরাটকে কিছু একটা বলেছিলেন। তারপর বিরাট প্রচন্ড রেগে গিয়েছিলেন। দুজনের ঝামেলা প্রত্যক্ষ করেছে গোটা মাঠ। সেই ঝামেলার যে অন্ত এখনো হয়নি তা গম্ভীরের একটি টুইট থেকেই পরিষ্কার হয়ে গেল। সোমবারের পর থেকে কিছুটা চুপ ছিলেন গৌতম গম্ভীর। ড্রেসিংরুমে হম্বিতম্বি দেখিয়েও বিরাটও এখন চুপ। দিল্লিতে তিনি এখন স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিন্দাস মুডে ঘুরে বেড়াচ্ছেন।

চেন্নাইয়ের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচের পর সিঁড়ি দিয়ে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন গৌতম গম্ভীর, তখন গ্যালারি থেকে কিছু ছেলে তাকে দেখে বিরাট কোহলির নাম করে স্লোগান দিতে থাকে। তাতে রেগে যান গম্ভীর। হঠাৎ কিছুক্ষণের জন্য তিনি সিড়িতে দাঁড়িয়ে যান। তারপর কড়া চোখে গ্যালারির দিকে তাকান। যদিও তিনি কোনও মন্তব্য সেই সময় করেননি। শুধুমাত্র রাগত ভঙ্গিতে গ্যালারির দিকে তাকিয়েই উঠে যান।
কিন্তু তার এবং বিরাট কোহলির ঝামেলা যে মেটেনি সেটা প্রমাণ হলো গম্ভীরের একটি টুইটে। গম্ভীর তার টুইটে লিখেছেন,’একজন চাপ সহ্য করতে না পেরে দিল্লি থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। পলায়নবাদী মনোবৃত্তি যাদের তারা সমাজের কোন উপকারে লাগবে? দিল্লির ক্রিকেট থেকে পালিয়ে যাওয়া একটা লোক টাকার বিনিময়ে ক্রিকেটের প্রতি চিন্তা দেখাচ্ছে। এটা ঘোর কলিযুগ। এখানে কেউ নিজের বড়াই নিজেই করে।’

গৌতম গম্ভীরের এই টুইট যে বিরাট কোহলিকে লক্ষ্য করেই তা না বলে দিলেও বোঝা যায়। আসলে কোনওভাবেই এখনো বিরাটের ওপর রাগ প্রশমিত করতে পারছেন না গম্ভীর। আর সেই কারণেই এভাবে নিজের ক্ষোভ উপড়ে দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যদিও বিরাট কোহলির থেকে এ প্রসঙ্গে এখনও কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি। তিনি আছেন নিজের মেজাজে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা ভোট ১৬ মার্চ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটকে পলাতক বললেন গম্ভীর

আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার