পুবের কলম,ওয়েবডেস্ক: সবই নিয়তি। ৫৮ কোটি খুইয়ে ৫ কোটি জিতলেন এক জুয়া ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাগপুরে। প্রতারণার শিকার বুঝে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।
সন্দেহভাজন এক বুকির বাড়িতে তল্লাশি  চালিয়ে ১৪ কোটি টাকা সহ ৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত আপাতত পলাতক।

নাগপুরের পুলিশ অমিতেশ কুমার জানিয়েছেন, প্রতারিত ব্যবসায়ীর সঙ্গে অনন্ত ওরফে সোনু নবরতন জৈন নামে এক বুকির যোগাযোগ হয়।
অনলাইন জুয়ার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আয় করার প্রলোভন দেখায় ওই ‘বুকি’। প্রথমে  ইতস্তত বোধ করলেও টাকার লোভে ফাঁদে পা দেয় সে। প্রথমে এক হাওয়ালা  ব্যবসায়ীর মাধ্যমে সোনুকে ৮ লক্ষ টাকা পাঠান ওই ব্যবসায়ী। বিনিময়ে হোয়াটসঅ্যাপে একটি অনলাইন জুয়ার লিঙ্ক পাঠান প্রতারক।
তার পর থেকে দফায়-দফায় অনলাইন জুয়ায় পাঁচ কোটি টাকা জেতেন ওই ব্যবসায়ী। একটা সময় লোভ বেড়ে যায়। তারপর হঠাৎ একদিন দেখতে পায় ৫৮ কোটি টাকা উধাও তার অ্যাকাউন্ট থেকে। প্রথমে সোনুর কাছে  ওই বিশাল টাকা ফেরত দেওয়ার দাবি জানান ব্যবসায়ী। টাকা ফিরত দিতে অস্বীকার করে সোনু। শুরু হয় বচসা। উপয়ান্তর পুলিশের শরণাপন্ন হন প্রতারিত ব্যবসায়ী।